‘ভাত দাও, কাজ দাও, নইলে কাজের জায়গা দাও’


ময়মনসিংহ শহরের ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন দাবিতে রোববার মানববন্ধন ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ী শ্রমিক লীগ জেলা শাখা। তাদের শ্লোগান-‘ভাত দাও, কাজ দাও, নইলে কাজের জায়গা দাও।’
প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, শ্রমিক নেতা নজরুল ইসলাম, আব্দুল সামাদ, দুলাল প্রমুখ নেতারা।
এ সময় ‘ভাত দাও, কাজ দাও, নইলে কাজের জায়গা দাও’-শ্লোগানে বক্তারা বলেন, ‘আমরাও নবগঠিত বিভাগকে যানজটমুক্ত-পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চাই। যানজটমুক্ত তিলোত্তমা শহর চাই। কিন্তু আমাদের পুনর্বাসন না করে এভাবে উচ্ছেদ করায় আমরা বর্তমানে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে রয়েছি। আমরা চুরি-ছিনতাই-রাহাজানি করে জীবিকা নির্বাহ করতে চাই না। গত একমাস ধরে বিভাগীয় কমিশনার, জেলা ও পুলিশ প্রশাসন এবং পৌর মেয়রের নিকট পুনর্বাসন দাবি করে আসছি। কিন্তু আদৌ কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা মানবিক কারণেই শহরের যেকোনো জনাকীর্ণ স্থানে পুনর্বাসনের ব্যবস্থা চাই।’
ময়মনসিংহ বিভাগীয় শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও তিলোত্তমা শহর হিসেবে গড়ে তুলতে গত ২০ মার্চ শহরের গাঙ্গিনারপাড়, স্টেশন রোড, নতুন বাজার, দূর্গাবাড়ি রোডসহ প্রধান প্রধান সড়ক থেকে ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ করে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













