বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ

ভারতে গেলেন বিজিবি প্রতিনিধি দল

সীমান্ত নিরাপত্তার জন্য বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট এর ওপর উন্নত প্রশিক্ষণের জন্য আজ সোমবার দুপুরে ১৫ সদস্যের বিজিবির একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। প্রতিনিধি দলে আছেন সুবেদার দুজন, নায়েব সুবেদার একজন, হাবিলদার তিনজন, নায়েক তিনজন, ল্যান্স নায়েক তিনজন ও তিনজন সৈনিক।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি ব্যাটালিয়নের দিনাজপুর কুঠিবাড়ী ক্যাম্পের সুবেদার চান শরীফের নেতৃত্বে প্রতিনিধি দলটি ভারতের ঝাড়খান রাজ্যের হাজারীবাগ এলাকার একটি বিএসএফ ট্রেনিং সেন্টারে ১৫ দিনব্যাপী বিজিবি-বিএসএফ এর যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবে। এই প্রশিক্ষণ কোর্সে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কিভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরো উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে।

সূত্র আরো জানায়, ১৫ সদস্যের এই প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) ইন্সপেক্টর মিনা তাদেরকে স্বাগত জানান।

এ ব্যাপারে বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরো উন্নত প্রশিক্ষনের জন্য প্রতিনিধি দলটি ভারতে গেলেন। প্রশিক্ষণ শেষে বিজিবি প্রতিনিধি দলটি আগামী ২০ নভেম্বর বেনাপোল দিয়ে দেশে ফিরবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত