ভালবাসার উপহার লাশ


পিরোজপুর শহরের খুমুরিয়া এলাকায় মনি আক্তার (১৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী পলাতক রয়েছে। নিহতের বাবা পিরোজপুর শহরতলীর ভাইজোরা এলাকার আঃ খালেক বলেন, আমার মেয়ে মনি আক্তার পিরোজপুর শহরের করিমুননেছা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেনীতে পড়ে ।
৪ মাস আগে মনি আক্তার খুমুরিয়া এলাকার অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান সুজন কে ভালবেসে বিয়ে করে। ১০টার দিকে সুজনের বাবা আমাকে ফোন করে জানায় আমার মেয়ে মনি অসুস্থ, তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এরপর আমরা হাসপাতালে গিয়ে মনিকে মৃত দেখতে পাই। মনির বাবার দাবী তাকে ( মনিকে) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েল আহম্মেদ জানান, গৃহবধূ মনি আক্তার কে যখন হাসপাতালে আনা হয় তখন তাকে মৃত অবস্থায় পাই। তার শরীর পরীক্ষা কালে গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, গৃহবধূর লাশের ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













