ভালোবাসা দিবসে ট্রাকচাপায় প্রাণ গেল আরো ৬ জনের


ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশাযাত্রী একই পরিবারের নারী-শিশুসহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ- নেত্রকোনা সড়কের বাঘমারায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের মধ্যে পপি নামে একজনের নাম জানা গেছে। তবে বাকি নিহতদের নাম পরিচয় রাত ৮টা অবধি জানা যায়নি। এদের সবার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন য়মনসিংহের (গৌরীপুর- সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) আকতারুজ্জামান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বজনের চিকিৎসা শেষে রোগীকে নিয়ে তারা বাড়ি ফিরছিল। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে সবাই মারা গেছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মমেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা রোগীকে নিয়ে একই পরিবারের সাতজন বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক ধরে বাঘমারায় পৌঁছলে পেছন একটি মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় নারী-শিশুসহ অটোরিকশার ৬ যাত্রী। আহত একজন।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের উদ্ধার করে। ঘটনার সময় ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এএসপি আকতারুজ্জামান জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













