বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাসানীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের মারামারি

মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে টাঙ্গাইল জেলা বিএনপির আলোচনা সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

এরই অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজন করে ভাসানী স্মরণে আলোচনা সভার। সভাস্থলে বেলা ১২ টায় ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আলোচনা সভাস্থলে বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সামছুজ্জামান দুদু, সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সদস্য লুৎফর রহমান মতিন। এ ছাড়াও সভায় জেলা বিএনপিসহ এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই সর্বস্তরের মানুষের ঢল নামে চির নিদ্রায় শায়িত সন্তোষের তার মাজার প্রাঙ্গনে। ফুলে ফুলে ছেয়ে যায় উপমহাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের আপোষহীন এই নেতার মাজারস্থল।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত