বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভিআইপি নয়, এখন থেকে ইপিআই : মোদি

বিশেষ গুরুত্বপূর্ণ মানুষ বলতে আর কিছু রাখবেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানালেন, ভিআইপি নয়, এবার থেকে ইপিআই। প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে এ কথাই প্রকাশ করলেন মোদী। ‘স্বচ্ছ ভারত’ বা ‘ডিজিটাল ইন্ডিয়া’র মতোই আরো একটি নতুন টার্ম আনলেন নমো। বললেন, ভেরি ইম্পর্ট্যান্ট পারসন বলে আর কিছু দেশে থাকবে না, এবার থেকে ইপিআই, অর্থাত্‍ এভরি পারসন ইম্পর্ট্যান্ট।

এ কথার প্রমাণ মিলেছে। সম্প্রতি লাল বাতি লাগানো গাড়ি তুলে দিয়েছে কেন্দ্রিয় সরকার। অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, দমকলের গাড়ির মতো বিপদের সময়কার যান ছাড়া অন্য কোনো গাড়িতে লাল বাতি লাগানো যাবে না। এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, লোকসভার স্পিকারও লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারবেন না। সে কথারই উল্লেখ করে মোদী বলেন যে, ভিআইপি সংস্কৃতি দেশবাসীর মাথার মধ্যে জায়গা করে নিয়েছে। এবার সেই মাথা থেকে ভিআইপি সংস্কৃতি সাফ করতে হবে।

তিনি আরো বলেন, দেশের সব মানুষ গুরুত্বপূর্ণ। ১২৫ কোটি ভারতবাসীর গুরুত্ব অপরিসীম। সবাই মিলে একসঙ্গে কাজ করলে আমরা অনেক অসম্ভব স্বপ্নও সফল করতে পারব। এটাই নতুন ভারত। ‘মন কি বাত’ অনুষ্ঠানে তার স্বপ্নের স্বচ্ছ ভারত প্রকল্পকেও নিয়ে আসেন মোদি। ভিআইপি সংস্কৃতি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে দেশ থেকে বিদায় করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র : এই সময়

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প