সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ বেড়ে হচ্ছে তিনগুণ

ভ‍ূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বর্তমান দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়ার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, এ আইনটি ইলাবোরেট করার জন্যে আইনমন্ত্রীর নেতৃত্বে ভূমি সচিব ও প্রতিরক্ষা সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটি পাবলিক পারপাজ ও পাবলিক ইন্টারেস্ট বিষয়ে অধিগ্রহণ বলতে কি বুঝায়-তা আলোচনা করে ঠিক করবেন। চলমান ভ‍ূমিগ্রহণ আইন-১৯৮২ সালের মার্শাল ল আমলে করা জানিয়ে তিনি বলেন, আইনটি যুগোপযোগী করা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া আজকের মন্ত্রিসভা বৈঠকে পল্লী সঞ্চয় ব্যাংক অধ্যাদেশ-২০১৬ আইন আকারে জারি করা হয়েছে। অনুমোদন পেয়েছে বাংলাদেশ লজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস আইন-২০১৬ খসড়াও। মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রীর হাঙ্গেরি সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। জানানো হয়েছে ভ‍ূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর জাপান সফর বিষয়টি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত