ভৈরবে মেঘনা বাঁচাতে গোসল উৎসব


‘শুধু উৎসব নয়, নয় ব্যর্থ আয়োজন। জল ও জীবনপ্রবাহ রক্ষায় তারুণ্যের প্রতিবাদী আন্দোলন।’- এ স্লোগান নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী বাঁচাতে প্রতিকী আন্দোলন হিসেবে গোসল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মেঘনা জোড়া সেতুরপাড়ে তৃতীয়বারের মতো শনিবার সকাল সাড়ে ৮টায় এ ব্যতিক্রমী আয়োজনটি করে ভৈরবের পরিবেশবাদী সংগঠন দি ব্ল্যাকহোল অ্যাসোসিয়েটস।
এতে ভৈরবসহ আশপাশের চার উপজেলার তিন শতাধিক তরুণ অংশ নেয়।
এ সময় স্বচ্ছ, স্রোতস্বিনী, চিরযৌবনা ও সমৃদ্ধতার প্রতীক প্রিয় মেঘনা রক্ষায় শপথবাক্য পাঠ করান সমাজকর্মী ও নাট্য অভিনেতা মো. সাগর রহমান।
উৎসবের উদ্বোধন করেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া।
এর আগে সবাইকে মুড়ি, মুড়কি দিয়ে আপ্যায়ন করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়বেটিকস পরীক্ষাও করা হয়।
সংগঠনের সভাপতি রাকিবুল হাসান সবুজ বলেন, সারাদেশে খাল-বিল, নদী দখলের ফলে পরিবেশের ভারসাম্য হত্যার যে মহোৎসব চলছে এর প্রতিবাদেই আমাদের এ আন্দোলন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













