রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোটকেন্দ্রভিত্তিক কমিটি করে প্রচারে নামার নির্দেশ

আগামী জাতীয় নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি দিতে দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে ভোটারদের কাছে সরকারের উন্নয়নের বর্ণনা তুলে ধরতেও বলেছেন তিনি।

গণভবনে আওয়ামী লীগের জেলা কমিটির নেতাদেরকে এসব কথা বলেন শেখ হাসিনা। গত শনি ও বরিবারের জাতীয় সম্মেলনে অংশ নিতে এই নেতারা ঢাকায় এসেছিলেন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ওই মাসেই দায়িত্ব নিয়েছিল আওয়ামী লীগ সরকার। সংবিধান অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে হবে জাতীয় সংসদ নির্বাচন। সরকার বলছে, মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হবে না কোনোমতেই।

সরকারের এই অবস্থান ঠিক থাকলেও আগামী নির্বাচনের জন্য সময় আছে আরও প্রায় দুই বছর। তবে এখন থেকেই প্রস্তুতি নেয়ার পক্ষে শেখ হাসিনা। দলের জাতীয় সম্মেলনেও এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তিনি।

নেতৃত্ব নির্বাচনে দলের সম্মেলনে শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে কী কী করতে হবে সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেছেন্। বলেছেন, টানা তৃতীয়বার নির্বাচিত হতে জনগণের মন জয়ে তাদের কাছে যেতে।

জাতীয় সম্মেলন শেষে গণভবনে জেলার নেতাদেরকেও একই নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘সামনে নির্বাচন। আমরা যে উন্নয়ন করছি, জনগণের কাছে সেটা বলে ভোট চাইতে হবে। কেন্দ্রভিত্তিক কমিটি করে গণসংযোগ করার প্রস্ততি নিতে হবে। যাতে করে আমরা আবার ক্ষমতায় আসতে পারি।’

বর্তমান সরকার কোন কোন খাতে উন্নয়ন করছে, সে সব নিয়ে প্রকাশনা তৈরি করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন জাতীয় সম্মেলনে যারা এসেছেন, তাদের সবাইকেই একটি ব্যাগ দেয়া হয়েছে এবং এর ভেতরে এসব প্রকাশনা দেয়া হয়েছে।

এসব প্রকাশনা নিজেরা পড়ার পাশাপাশি জনগণের কাছেও সেগুলো তুলে ধরার কথা বলেন শেখ হাসিনা। বলেন, ‘ভবিষ্যতে মানুষ যেন কেবল না বলে এগুলো সরকার করেছে। অনেক সরকার আসে যায়, কিন্তু এগুলো যে আওয়ামী লীগ করেছে, সেগুলো মানুষকে বলে দিতে হবে।’

জাতীয় সম্মেলনের মতো এই বক্তব্যেও নিঃস্ব, ভূমিহীনদেরকে ঘরবাড়ি করে দেয়ার কথা বলে তাদের তালিকা তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিজ্ঞা থাকবে বাংলাদেশে একটা মানুষও গরিব থাকবে না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ