সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোটভিক্ষুকরা বেখবর, পাহাড় কেটে রাস্তা বানালো গ্রামবাসী

দুর্গম গ্রামটি থেকে সবচেয়ে কাছের গ্রামে যেতে হলেও পেরোতে হয় ১২ কিলোমিটার পথ। অথচ পাশের পাহাড়ের একটু অংশ কেটে অল্প কিছুদূর রাস্তাটা টেনে নিলেই ওই দূরত্ব কমে যায় পাক্কা ৯ কিলোমিটার!

১২ কিলোমিটার রাস্তা কমে ৩ কিলোমিটারে নেমে আসে। অনেক কষ্ট, সময় আর অর্থ বেঁচে যায়।

বিষয়টি নিয়ে সরকারি দফতরে আর নেতাদের কাছে দৌড়াদৌড়িও হয়েছে বিস্তর। পায়ের জুতা-স্যান্ডেল ক্ষয় করেছেন গ্রামের কেউ কেউ। কিন্তু যেই কে সেই- সরকারি লোকজন বা নেতারা টলেন না আর ওদিকে পাহাড়ও হিলে না। শেষমেষ একদিন হতাশা আর বিরক্তির চরম সীমায় গিয়ে গ্রামবাসী একজোট হয়ে কঠিন সিদ্ধান্ত নেন- আর কারও কাছেই দয়া ভিক্ষা চাইবেন না। যদিও ভোটের সময়ে একটা ভোটের জন্য গ্রামবাসীর হাতে-পায়ে ধরে যা তা কাণ্ড করে বসে ওই ভোটভিক্ষুকরা।

যাহোক, গ্রামের সবাই ঠিক করলেন, পাহাড় খুড়ে রাস্তা তারাই বানাবেন। প্রতিজ্ঞা বাস্তাবায়নে নেমেও গেলেন তারা। আক্ষরিক অর্থেই প্রমাণ করলেন, ইচ্ছা থাকলে নিজ হাতে পাহাড় কেটেও রাস্তা করা যায়। গ্রামের শত শত নারী-পুরুষ সাফল-গাঁইতি নিয়ে কাঁধ কাঁধে মিলিয়ে নেমে পড়েন পাহাড়কে পদানত করার কাজে।

সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের বাস্তর জেলার তোকাপাল এলাকার পাহাড়ি গ্রাম ছিন্দবাহারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত