ভয়ানক এক লজ্জার ইতিহাস জন্ম দিলেন মাদ্রাসা শিক্ষক !


ভয়ানক এক লজ্জার ইতিহাস জন্ম দিলেন মাদ্রাসা শিক্ষক । এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করার অভিযোগে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা হেফাজতি ইসলামের সভাপতি প্রিন্সিপাল মাও. মুফতি মতিউর রহমান (৫০)কে পুলিশ আটক করেছে।
তাকে আটক করে আজ বুধবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ । আটককৃত মুফতি মতিউর ঈশ্বরদী পৌর এলাকার পশ্চিম টেংরী মহল্লার মৃত বাদল মোল্লার ছেলে। এর আগে তার বিরুদ্ধে একাধিক বলাৎকারের অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। তিনি দারুল তালিম মাদ্রাসার প্রিন্সিপ্যাল ও কাচারী পাড়া জামে মসজিদের ইমাম। দলীয় ভাবে তিনি ঈশ্বরদী উপজেলা হেফাজতি ইসলামের সভাপতি বলে জানা গেছে।
থানা সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে দারুল তালিম মাদ্রাসার ছাত্র কাচারীপাড়া মহল্লার মজিবুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রাজুকে বলাৎকার করেন। পরদিন মঙ্গলবার সকালে শিশুটি অসুস্থ্য হয় এবং ঘটনাটি পরিবারসহ স্থানীয়দের জানায়। বিষয়টি চেপে যাওয়ার জন্য দিনভর নানা দেন-দরবার শেষে অবশেষে তাকে স্থানীয়রা আটক করে মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশের কাছে সোর্পদ করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













