মঠবাড়িয়ায় সাবেক স্ত্রীকে বিয়ে করতে না পেরে শিশু শালিকে অপহরণ


পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক দুলাভাই কর্তৃক ময়না আক্তার রিয়া (৭) নামের এক শিশুকে অপহরণের তিন দিন পর থানা পুলিশ আজ উদ্ধার করেছে।
সোমবার সকালে পাশ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা বাজার থেকে সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজের নেতৃতে ওই অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। রিয়া আক্তার উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের কালাম ঘরামীর মেয়ে ও স্থানীয় বকসীর ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার কুমিরমারা গ্রামের শাহ আলমের পুত্র রাসেল মিয়া দীর্ঘদিন আগে ডিভোর্স দেয়া স্ত্রী কেয়াকে পুণরায় বিয়ে করতে চায়। এতে সাবেক স্ত্রী কেয়া রাজী না হওয়ায় গত শুক্রবার (২৪ মার্চ) বিকেলে ক্ষুব্ধ হয়ে রাসেল সাবেক স্ত্রীর ছোট বোন রিয়া আক্তারকে বাড়ির সামনে থেকে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে তুলে নিয়ে যায়।
পরে রাসেল মুঠোফোনে পরিবারকে জানায় কেয়াকে তার সঙ্গে পুণরায় বিয়ে না দিলে সে রিয়াকে ফেরত দিবে না। এঘটনার পরদিন (২৫মার্চ) রিয়ার মা লাইলী আক্তার বাদী হয়ে রাসেলকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













