মঠে ঢুকে পুরোহিতকে হত্যা, পূজারি গুলিবিদ্ধ
দেবীগঞ্জ উপজেলা সদরের শ্রীশ্রী শান্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সকালে দুর্বৃত্তরা মঠে ঢুকে তাকে হত্যা করে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
দেবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাতটায় গৌড়ীয় মঠে প্রভাতকালীন পূজা প্রস্তুতির সময় দুর্বৃত্তরা হঠাৎ মন্দিরে ঢুকে যজ্ঞেশ্বর রায়ের ওপর আক্রমণ করে।
তিনি জানান, দুর্বৃত্তরা এই সময় ধারালো অস্ত্র দিয়ে অধ্যক্ষকে কোপায়। পরে তার মৃত্যু নিশ্চিত করতে তাকে গলা কেটে হত্যা করা হয়। অধ্যক্ষের ওপর আক্রমণের সময় মন্দিরের পূজারী গোপাল (৩৫) বেরিয়ে এলে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ইউএনও জানান, গোপালকে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













