বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মবিল, পোড়া তেল ও রং ব্যবহৃত হচ্ছে ইফতার তৈরিতে

বরিশাল সংবাদ দাতা: পোড়া তেলে ইফতারি তৈরি যেন নিয়মে পরিণত হয়েছে। খরচ বাঁচাতে কেউ কেউ ব্যবহার করছেন পাম অয়েল। খাবারের ঔজ্জ্বল্য বাড়াতে চলছে রাসায়নিক রঙের ব্যবহার। মানবদেহের জন্য প্রতিটি জিনিসই ঝুঁকিপূর্ণ হলেও বরিশাল নগরে এভাবেই চলছে ইফতারসামগ্রী তৈরি।

বরিশালের সিভিল সার্জন এ টি এম মিজানুর রহমান বলেন, ইফতারিতে রং, মবিল, পোড়া তেল ব্যবহৃত হচ্ছে। এসব দিয়ে তৈরি খাবার মানবদেহের জন্য ক্ষতিকর, তা খেলে পেটের পীড়া, কিডনি ও যকৃত সমস্যার ঝুঁকি বেড়ে যায়।

রমজানের প্রথম দিনেই নগরের ফুটপাত থেকে শুরু করে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো ইফতারির দোকান গড়ে ওঠে। উন্মুক্ত স্থানে ধুলাবালির মধ্যে সেসব অস্থায়ী দোকানে তৈরি হচ্ছে নানা বাহারি খাবার। তাতে ব্যবহৃত হচ্ছে রং-মবিলের মতো নানা ক্ষতিকারক উপাদান।

স্থায়ী দোকানের পাশাপাশি নগরের চকবাজার, বাজার রোড, হেমায়েতউদ্দিন সড়ক, সদর রোড, ফকিরবাড়ি রোড, বগুড়া রোড, পুলিশ লাইন রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, রূপাতলী, সাগরদী, পোর্ট রোড, নৌবন্দর এলাকা, নাজিরপুল, নতুন বাজারসহ অন্যান্য এলাকায় ছোট-বড় অসংখ্য ইফতারির দোকান বসেছে।

সরেজমিনে দেখা গেছে, এসব দোকানের বেশির ভাগই রাস্তার পাশে কিংবা ফুটপাতের ওপর। খোলা জায়গায় ময়লা-আবর্জনার পাশেই তৈরি হচ্ছে নানান পদ। কয়েকটি দোকানে পুরোনো কালো তেল ও ঘোলা তেলে ছোলা, পেঁয়াজু, বড়া ও বেগুনি ভাজতে দেখা গেছে।

ইফতারি তৈরির কয়েকজন কারিগর জানান, বেসনের সঙ্গে রং মেশালে খাবার দেখতে উজ্জ্বল হয়। পুরোনো তেল ব্যবহৃত হচ্ছে সব দোকানেই। দাম কম হওয়ায় কেউ কেউ পাম অয়েলও ব্যবহার করছেন। সেই তেলের সঙ্গে মবিল মিশিয়ে ভাজা হচ্ছে জিলাপি। মবিল মেশালে জিলাপি মচমচে হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ইফতারসামগ্রী তৈরিতে পাম অয়েল, পোড়া তেল ও রং মেশানোর প্রমাণ পাওয়া গেছে। রং মেশানো ও পাম অয়েল ব্যবহার করায় গতকাল মঙ্গলবার নথুল্লাবাদের টিটুর হোটেল ও মিলন স্টোরকে জরিমানা করা হয়েছে।

জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, কালো তেল, ময়লা, অপরিচ্ছন্ন স্থানে ইফতারি তৈরির জন্য অভিযান চললেও রং কিংবা মবিল দিয়ে খাবার ভাজা হয় কি না, তা নির্ণয় করা সম্ভব হচ্ছে না। সাদা চোখে যেটুকু দেখা যায়, তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত