মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মহেশখালীতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজারের মহেশখালী পৌরসভায় সীমানা বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোঃ লোকমান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত যুবক পৌরসভার পুটিবিলা দাসিমাঝি পাড়ার কালুমিয়ার ছেলে।

এলাকার লোকজন জানান, আজ সকালে বসতভিটার সীমানা বিরোধের জের ধরে কালু মিয়া ও তার ছোট ভাই নুরুচ্ছবির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে কালু মিয়া ও নুরুচ্ছবির ছেলেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় নুরুচ্ছবির ছেলে মো. হাশেম ধারালো ছুরি দিয়ে লোকমানকে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নোবেল কুমার বড়ুয়া জানান, সকাল ১০টার দিকে লোকমানকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার পেটে ও হাতে ছুরির আঘাত রয়েছে।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, সীমানা বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযোগের পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত