মাইজদীতে ড্রিম পার্ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা


নোয়াখালীর মাইজদীতে বড় দীঘির দক্ষিণ পাড়ে পার্ক নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সরকারি জায়গায় বাণিজ্যিক ড্রিম পার্ক নির্মাণে রিট আবেদন করলে আদালত এই নিষেধাজ্ঞা জারি করে।
জেলা কৃষক লীগের সহ-সভাপতি সহিদ সারওয়ার ও মুক্তিযোদ্ধা এমরান মো. আলীসহ কয়েকজন জনস্বার্থে এ রিট আবেদন করেন।
রিট আবেদনকারীদের আইনজীবী গিয়াস উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ আগামী তিন মাস নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
একই সাথে বাণিজ্যিক ড্রিম পার্ক নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুলও জারি করে আদালত।
নোয়াখালীর জেলা প্রশাসক, স্থানীয় সরকার সচিব, নোয়াখালী পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট ৭ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারীদের অভিযোগ, এটি জেলার অন্যতম দর্শনীয় স্থান। এছাড়াও গণপূর্ত বিভাগের এই জায়গাটি শহরের একমাত্র মুক্ত এলাকা। এর দীঘিটিও জেলা শহরের ইতিহাস-ঐতিহ্যের অংশ। দীঘির দক্ষিণ পাড় এলাকাটি ভাষা আন্দোলন ও স্বাধীনতার স্মৃতিবিজড়িত। প্রায় ২৫ বছর ধরে এখানে মুক্তিযুদ্ধের বিজয় মেলা, বইমেলা ও বৈশাখী উৎসব হয়ে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













