বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত

মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মাগুরা-যশোর মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, রাতে রামকান্তপুর এলাকায় সড়কে গাছ ফেলে লুটপাটের চেষ্টা করে ডাকাতরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাতদল পালিয়ে যায়। তবে এলাকাবাসীর সহায়তায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে উদ্ধার করে মাগুরার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাকাতের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংস্থাটি জানায়, গোলাগুলির সময় পুলিশের উপপরিদর্শক (এসআই ) নাসিরসহ পাঁচ সদস্য আহত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত