মাছ ধরাকে কেন্দ্রে করে চাচার হাতে ভাতিজা খুন!
নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্ব নওয়াপাড়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্রে করে চাচার হাতে সাদ্দাম শেখ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
বুধবার ভোর ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম জানা যায়নি।
এর আগে মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাদ্দাম লোহাগড়ায় পূর্ব নওয়াপাড়া গ্রামের ফারু শেখের ছেলে।
লোহাগড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে পূর্ব নওয়াপাড়া গ্রামে মাছ ধরার সময় সাদ্দামের চাচা টুকু শেখের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দুপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করার পর সাদ্দামের অবস্থায় অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করা হলেও তার নাম জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













