মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাঝরাস্তায় স্কার্টে টান…., অত:পর তরুণী

ভারতের বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তা। রাত তখন পৌনে ৯টা। বিট্ঠল মালিয়া রোডের জে ডব্লিউ ম্যারিয়ট থেকে রুশা-র বাড়ি বড় জোর ১৫০ মিটার। রাস্তা পার হতে গিয়েই হল বিপত্তি। অটোয় বসে থাকা এক মধ্যবয়সি লোক হঠাৎ তাঁর গায়ে হাত দেন। শুধু তাই নয়, তাঁর স্কার্টটিও ধরে টেনে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই ইভটিজারকে তাড়া করে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিলেন রেমি রুশা সেন।

রুশা জানাচ্ছেন, রাজ শেষে বাড়িতে ফিরছিলেন। সিগনাল থেকে থাকায় রাস্তা পার হওয়ার সময় হঠাত্‍ অনুভব করেন একটি হাত তার পেছন দিক থেকে তাঁর স্কার্ট ধরে টানছে।

রুশার জানায়, ‘প্রথমে আমি চিত্‍কার করে উঠি। সিগনালও প্রায় একই সময় খুলে যায়। অটোটি গতি বাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমিও সঙ্গে সঙ্গে একটি অটো ধরে পেছনে ধাওয়া করি। আদা কিলোমিটার যাওয়ার পর ধরে ফেলি ওদের। অটো থেকে নামিয়ে রাগ সামলাতে না পেরে গোটা কতক বসিয়ে দিই।’

এ দিকে অটোতে ধাওয়া করার সময় অফিসে এক সহকর্মীকে ফোন করে পুলিশকে জানাতে বলেন রুশা। পুলিশও তত্‍ক্ষণাত্‍ কাজ করে। সামনের সিগনালে খবর চলে যায়। অটো থেকে নামিয়ে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি মদ্যপ ছিল। রুশা আরও বলেন, ‘ওই লোকটি তখন এক নাগাড়ে বলে যাচ্ছিল যে সে ভদ্র পরিবারের ছেলে। তাঁর পরিবার, ছেলেমেয়ে আছে। কিন্তু কথা বলার সময়ই বুঝতে পারি সে বেশি মাত্রায় মদ্যপান করে রয়েছে।’

গ্রেপ্তার করার পর লোকটির পরিচয় জানা যায়। ধৃতের নাম আজমল আহমেদ। সেও আগে অটো চালাত। ক্রমাগত ট্রাফিক আইন না মানায় তাঁর অটো সিজ করা হয় মাস খানের আগে। প্রমাণ হিসাবে রাস্তার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে পুলিশ। ঘটনার জন্য রীতিমতো রুশা-র প্রশংসা করেছে পুলিশ। ডেপুটি কমিশনার সন্দীপ পাটিল বলেন, ‘সাধারণত, ইভটিজারদের বিরুদ্ধে এ ভাবে মেয়েরা রুখে দাঁড়ান না। রুশা খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছে। পুলিশও অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী