মাটির নিচে মিলল ১৯২৫ রাউন্ড গুলি


নড়াইলের লোহাগড়া পৌর এলাকার সরকারপাড়ার এক বাড়িতে মাটি খোঁড়ার সময় ১,৯২৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনের সন্ধান মিলেছে।
শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে এসব গুলি উদ্ধার করে নিয়ে আসে।
পুলিশ জানায়, সকালে সরকার পাড়ার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে একটি ভবন তৈরির জন্য শ্রমিকরা মাটি খুঁড়ছিল। তিন ফুটের মতো খোঁড়ার পর এসব গুলি দেখতে পান তারা।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১,৮৭৫ রাউন্ড এসএলআর, ৫০ রাউন্ড থ্রি নট থ্রি গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, উদ্ধার করা গুলিগুলোতে মরিচা ধরেছে। এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ের বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













