মাতাল স্বামীর হাতুড়ির আঘাতে মৃত্যুশষ্যায় স্ত্রী


নেশাগ্রস্ত হয়ে স্ত্রীর ওপরে পাষবিক নির্যাতন চালিয়েছে এক স্বামী। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর মকিমপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামবাসী স্বামী তাজামুল হককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আহত গৃহবধূ সৌখিনাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত সৌখিনার স্বাজনরা জানান, তাজামুল হক একজন মাদকাসক্ত ব্যক্তি। প্রায় সময় তাজামুল তার স্ত্রীকে মারপিট করেন। রোববার দুপুরে মাতাল অবস্থায় তাজামুল লোহার হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান।
রামেক হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে সৌখিনার ছেলে মোতালেব জানান, চিকিৎসকরা জানিয়েছেন যে, হাতুড়ির আঘাতে তার মায়ের কপালের হাড় ভেঙে টুকরো হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
মায়ের অবস্থা ভালো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পিতার বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন মোতালেব।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













