সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাতৃগর্ভে গুলিবিদ্ধ : আরো ২ আসামি গ্রেফতার

মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার কারিগরপাড়ায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ চলাকালে গুলিতে মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ এবং বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে রোববার রাতে তাদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- মামলার ৬ নম্বর আসামি মো. ফরিদ (৩৫) ও ১২ নম্বর আসামি মো. মিল্টন (১৯)।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক রাইজিংবিডকে জানান, দুই আসামিকে রাত সাড়ে ৯টার দিকে মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই দুই আসামি ঢাকা থেকে সুমন ডিলাক্স নামের পরিবহণে চুয়াডাঙ্গার আলামডাঙ্গায় যাচ্ছিল। ওই মামলায় মোট আটজন আসামিকে গ্রেফতার করা হলো। এর আগে গ্রেফতার ছয় আসামি হলেন- মো. সুমন, মো. সোবহান, সেন সুমন, নজরুল ইসলাম, মো. সাগর হোসেন ও তার ভাই মো. বাপ্পী।

২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দুইপক্ষের গুলির মধ্যে পড়ে নাজমা বেগম, তার পেটে থাকা শিশু এবং নাজমার চাচা-শ্বশুর মমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন। পরদিন মমিন ভূঁইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃদ্ধ মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া গত ২৬ জুলাই মোট ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম রাইজিংবিডিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত