মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েই চলছে


মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সকল ধরনের সবজির দাম ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। শুক্রবার রাজধানীর নিউ মার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।
বৃহস্পতিবারের তুলনায় প্রতি কেজি বেগুণ প্রকারভেদে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রকারভেদে ৮০ থেকে ১০০ টাকায়, শসা ৮০ টাকায়।
করলা কেজি প্রতি ১৫ টাকা বেড়ে প্রকারভেদে ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকা, শিম ৪০ টাকা বেড়ে ২০০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পটল ১০ টাকা, পেঁপে ২৫ টাকা, কচুর লতি ২০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা কমে ২০০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৩৫ টাকা, গাজর ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ২৫ টাকা, ধনে পাতা আটি ১০ থেকে ১৫ টাকা। আলু ২০ টাকা কেজি।
এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ দেশি ৪৫ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৩৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রসুন দেশি ১০০ টাকা এবং ইন্ডিয়ান ১২০ টাকা কেজি।
এদিকে পাঁচ টাকা কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫ টাকা, দেশি মুরগি ১৭০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৫০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













