মাদক কার্যালয়ের তালা ভেঙে পৌনে ২ লাখ ইয়াবা চুরি


কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের তালা ভেঙে পৌনে দুই লাখ ইয়াবা ও দুই কেজি গাঁজা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, গত শনিবার বেলা একটার দিকে কার্যালয়ে তালা লাগিয়ে তিনি সরকারি কাজে মামলার সাক্ষ্য দিতে রাঙামাটি যান। এর আগে আরও দুজন নতুন কর্মকর্তা কাজে যোগ দিয়ে একই দিন দুপুরেই চট্টগ্রাম চলে যান। এ সুযোগে রোববার দিবাগত রাতের কোনো এক সময় কার্যালয়ের দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। সকালে কার্যালয়ের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে উপজেলা পরিষদের কর্মকর্তারা বিষয়টি তাঁকে অবহিত করেন। চোরেরা কার্যালয়ের একটি দরজার তালা ভেঙে আলমারিতে থাকা বিভিন্ন মামলার আলামত এক লাখ ৮১ হাজার ৯১৩ ইয়াবা ও দুই কেজি গাঁজা নিয়ে যায়। এ সময় কার্যালয়ের অন্যান্য মামলার কাগজপত্র ও ফাইল তছনছ করে। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে।
টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। চুরিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টায় অভিযান অব্যাহত আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন













