শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পুলিশ পরিচয়ে ২০৫ ভরি সোনা ছিনতাই

চট্টগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে সোনার দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি সোনা ছিনতাইয়ের হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) পাহাড়তলী স্টেশন ফাঁড়ির দায়িত্বে থাকা হাবিলদার মো. মেজবাহের উপস্থিতিতে এ লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক বিধান ধর। রাত ১০ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের রেলওয়ে থানায় কোনো মামলা হয়নি।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাশ রাতে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সোনার দোকানের দুই কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দী এবং হাবিলদার মেজবাহকে থানায় রাখা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নগরের হাজারী গলির বিশ্বকর্মা বুলিয়ন নামের জুয়েলার্সের মালিক বিধান ধর বলেন, পুরোনো ২০৫ ভরি সোনা গলিয়ে অলংকার তৈরির জন্য দোকানের দুই কর্মচারী বিশ্বজিৎ​ ও পলাশকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে সোমবার সকালে ঢাকায় যাওয়ার জন্য পাঠানো হয়। তাঁরা সকালে ট্রেনটি ধরতে না পেরে পাহাড়তলী রেলস্টেশনে যান। ঢাকাগামী কোনো ট্রেনের টিকিট না পেয়ে ফেনী যেতে সাগরিকা এক্সপ্রেসের টিকিট জোগাড় করেন তাঁরা। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁদের দুজনকে পাহাড়তলী স্টেশনের রেলের নিরাপত্তা বাহিনীর হাবিলদার মেজবাহের কক্ষে নিয়ে তল্লাশি করা হয়। তাঁদের শরীরের সঙ্গে বাঁধা সোনার পাত (গলানো সোনা) ছিনিয়ে নেয় ডিবি পরিচয়ের দুজন ব্যক্তি। পরে তারা অফিসে যাচ্ছে বলে চলে যায়। দুই কর্মচারী বিষয়টি দোকান মালিককে জানানোর পর নগর গোয়েন্দা পুলিশকে জানান বিধান ধর। গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে থানা-পুলিশকে বিষয়টি জানায়।

আটক মেজবাহ সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা পরিচয় দিয়ে দুজন ব্যক্তি ইয়াবা আছে বলে দুজনকে তল্লাশি করে। তাঁদের আমি চিনি না। ’
এদিকে বিধান ধর দাবি করেন, আটক মেজবাহ স্বীকার না করলেও ডিবি পরিচয়ধারী দুই ব্যক্তি সোনা ছিনিয়ে নেওয়ার পর অফিসে গেছেন বলে কর্মচারীদের জানিয়েছেন মেজবাহ। ওই দুজন মেজবাহকে স্যারও সম্বোধন করেছেন।

ডিবি পরিচয়দানকারী দুই ব্যক্তি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মী কি না জানতে চাইলে রেলওয়ে থানার ওসি হিমাংশু দাশ বলেন, এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মেজবাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোনার দোকান মালিক বিধান ধর জানান, ঘটনার শিকার দোকান কর্মচারী পলাশ নন্দী বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলায় হাবিলদার মেজবাহ এবং অজ্ঞাতপরিচয় রেলের দুই নিরাপত্তা কর্মীকে আসামি করা হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত