রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাদারীপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচরে মঙ্গলবার ইফতারের পর তারাবির নামাজের সময় মিঠু ব্যাপারী নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবং এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।

শিবচর থানা পুলিশ, নিহতের পরিবার এবং এলাকাবাসী জানায়, পূর্ব শত্রুতা ও সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনের জের ধরে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিঠু ব্যাপারীকে (২৮) ইফতারের পরে একই ওয়ার্ডের চরচান্দা এলাকায় একা পেয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

পরে গুরুতর আহতাবস্থায় তাকে রাত ১০টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিঠু ব্যাপারী ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি চলতি বছরের ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফ উজ্জামান জানান, মিঠু ব্যাপারীর শরীরের পেছনে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফুসফুসেও আঘাতের চিহ্ণ পাওয়া গেছে। তিনি অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

এ ব্যাপারে শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চরচন্দ্রা গ্রামে কালাই জমাদ্দারের ছেলে রাজা মিয়া জমাদ্দারকে পুলিশ রাতে গ্রেফতার করেছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত