মাদারীপুরে জমির বিরোধে পিটিয়ে চাচাতো ভাইকে হত্যা


মাদারীপুর : জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা ও চাচাতো ভাইয়ের হতে খুন হয়েছে অপর চাচাতো ভাই। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চাচা খলিল বেপারীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে সাদ্দাম বেপারী (৩২) নামে এ যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের সাদ্দাম বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে চাচা খলিল বেপারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রাতে স্থানীয়রা শালিস-বৈঠকে বসেন। এ সময় উভয় পক্ষের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি। এরপর চাচা খলিল বেপারী ও তার ছেলে টিপু সাদ্দাম বেপারীকে পিটিয়ে আহত করে। পরে গুরুতর অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য চাচা খলিল বেপারীকে আটক করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













