মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৩


মাদারীপুরের রাজৈররে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন, শুভ ঘোষ (১৭) বগুড়ার সারিয়াকান্তি এলাকার ও জাকির হোসেনর (৪৫) বাড়ি বরিশাল জেলায়।
আহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ওসি কামরুল হাসান জানান, বরিশাল থেকে রংপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখি আমভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













