মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৫


মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ যাত্রী।
মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকির জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল রুটের সুগন্ধা পরিবহনের বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন এএসপি মনিরুজ্জামান ফকির।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













