মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে: নিহত ৮, আহত ২৫


মাদারীপুর সদরের সমাদ্দার এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খালে পড়ে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার সারোয়ার হোসেন জানান, সকালে ঢাকা থেকে ঝালকাঠি যাচ্ছিল সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। দুপুরের দিকে ওই এলাকার একটি ব্রিজের উপর বাসটি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় ব্রিজের রেলিং ভেঙে বাসটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। পরে আরো ১ জনের মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













