মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


মাদারীপুর : মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দু’জন।
ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সাধুরব্রীজ এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজৈরের বেপারীপাড়া এলাকার মজিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২) ও নয়াকান্দি গ্রামের অজেদ মাতুব্বরের ছেলে সোহরাব মাতুব্বর (২৮)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
মাদারীপুর ট্রাফিক বিভাগের ইন্সেপেক্টর (টিআই) গোপাল কৃষ্ণ মিস্ত্রী জানান, টেকেরহাট থেকে মস্তফাপুরগামী পন্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দু’জন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ট্রাকের চালক ও হেলফার। তাদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
তিনি জানান, খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ, রাজৈর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধারে অভিযান চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













