মাধ্যমিকে ভালো ফলের লোভ দেখিয়ে ছাত্রীকে পুরোহিতের ধর্ষণ


মাধ্যমিকে ভালো ফলাফলের আশায় পুরোহিতের কাছে গিয়েছিল এক পরীক্ষার্থী। আর সেই দুর্বলতার ভালোই সুযোগ নিলেন ওই পুরোহিত। পরীক্ষার্থীকে বললেন, তার জন্য ঠাকুরের বিশেষ আরাধনা করতে হবে। মন্দিরে আসতে হবে রাতে।
কথামতো ওই ছাত্রী মন্দিরে এলে তাকে পুরোহিত ধর্ষণ করে। আর এমন নাটকীয় ঘটনা ঘটেছে কলকাতা শহরেই। পর্ণশ্রী থানা এলাকায় ১০২ নম্বর বিবি সেনগুপ্ত রোডে। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুরোহিত নাড়ুগোপাল ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে ঘটনাটি জানাজানি হয় রোববার বিকেলে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হলে এর প্রমাণও পাওয়া যায়।
এরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত পুরোহিতকে মারধর করে। পরে পর্ণশ্রী থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। আজ তাকে আদালতে তোলা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













