পুলিশের ধাওয়ায় নিখোঁজ যুবলীগ নেতার লাশ উদ্ধার
পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজের ছয়দিন পর লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ নেতা রাসেলের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি ভোলাকোট মানিক মিয়ার ইটভাটা সংলগ্ন দেবনগর এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে নিখোঁজ হন রাসেল। আজ সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টায় রামগঞ্জ থানা পুলিশের এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দেবনগর ও ভোলাকোটে টহল দেয়ার সময় যুবলীগ নেতা রাসেল ইটভাটা সংলগ্ন রাস্তা দিয়ে মোটরসাইকেলে আসার সময় তার গতিরোধ করে। এ সময় রাসেল মোটরসাইকেল রেখে দৌড় দিলে পেছন থেকে পুলিশ ধাওয়া করে। এর পরদিন দেবনগর মাঠে রাসেলের গায়ের জামাকাপড় পাওয়া গেলেও তিনি নিখোঁজ ছিলেন। পরে তার পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













