সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মায়ের কোলে এখন নবজাতক সুরাইয়া

অবশেষে আইসিইউ থেকে কেবিনে মায়ের কোলে দেওয়া হবে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে। সংশ্লিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, শিশু সুরাইয়া এখন আশংকামুক্ত, আর মা এখন পুরোপুরি সুস্থ। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩য় তলায় ৪৮ নম্বন কেবিনে রয়েছেন মা নাজমা বেগম। রোববার বেলা সাড়ে ১১টায় কেবিনে মায়ের কোলে দেওয়া হবে সুরাইয়াকে।

নাজমা বেগম জানান, সোনামণির জন্য কেনা হয়েছে নতুন জামা-কাপড়, বালিশসহ বিভিন্ন খেলানা। মেয়ে সুরাইয়া সুস্থ হয়ে ওঠায় ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। বাবা বাচ্চু ভূঁইয়া জানান, কোনো দিন ভাবেনি গর্ভাবস্থায় গুলিবিদ্ধ হয়ে তার স্ত্রী ও সন্তান বেঁচে থাকবে। আল্লাহর কাছে কোটি কোটি শোকরিয়া, ডাক্তার থেকে শুরু করে সাংবাদিক ভাইদের কাছেও ঋণী তিনি।

শিশুটির উন্নত চিকিৎসায় গঠিত ১০ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড প্রধান ও এনআইসিইউ-নবজাতক ওয়ার্ড নিউনেটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. আবিদ হোসেন মোল্লাও এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটি এখন আশংকামুক্ত। দুই এক দিনের মধ্যে মা ও শিশু বাড়ি যেতে পারবেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্থানীয় মমিন ভূইয়া। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন গৃহবধূ নাজমা বেগম। গুলি নাজমা খাতুনের গর্ভের সন্তানের শরীরও ভেদ করে।

পরে ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের পর একটি কন্যা সন্তানের জন্ম দেন নাজমা খাতুন। অবস্থার অবনতি হওয়ায় নবজাতককে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। উন্নত চিকিৎসার জন্য মাগুরা থেকে মাকেও ঢামেকে আনা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত