শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মা ফিরে এসে দেখে পাশের একটি ঘরে কিশোরী পান্নার ঝুলন্ত লাশ ! বিক্ষোভ চলছেই

নেত্রকোনা জেলার সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের কিশোরী পান্না আক্তারের ধর্ষক ও আত্মহত্যায় প্ররোচণাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেল ৫টায় জেলা শহরের মোক্তারপাড়া সড়কে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে কয়েকটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিপিবির জেলা শাখার সভাপতি অধ্যাপক মোস্তফা কামাল, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক আলী আমজাদ খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা তাহেজা বেগম, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ভজন দাস, সাংবাদিক সঞ্জয় সরকার, আলপনা বেগম, সাংবাদিক পল্লব চক্রবর্তী, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, অ্যাডভোকেট আলআমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খনি অভ্র প্রমুখ।

এ সময় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণ এবং ধর্ষকদের গ্রেপ্তারে আলটিমেটাম ঘোষণা করেন। মৃত পান্না আক্তার সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের রিকশাচালক লালচানের মেয়ে। সে ঢাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করত।

স্থানীয় কয়েকজন ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গত ৩১ আগস্ট নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের গ্রামের বাড়িতে যায় পান্না। ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনসংলগ্ন একটি ঘরে মা-বাবার সঙ্গে থাকত সে। ঈদের পরের দিন ঠাকুরাকোনার বখাটে তরুণ মামুন কৌশলে পান্নাকে ঘরের বাইরে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় মাছের খামারের একটি ঘরে নিয়ে মামুনসহ তিন তরুণ পান্নাকে ধর্ষণ করে। রাতে অনেক খোঁজার পর পান্নাকে মাছের খামারে পড়ে থাকতে দেখেন তার মা আলপিনা। এ সময় ধর্ষকরা তাঁকে নানা ভয়ভীতি ও হুমকি দেখায় বিষয়টি কাউকে না জানানোর জন্য। ভয়ে তিনি বিষয়টি কাউকে জানাননি।

পরের দিন সোমবার পান্নাকে বাড়িতে রেখে তার মা কাজে বেরিয়ে পড়েন। ঘরে ফিরে পাশের একটি ঘরে পান্নার ঝুলন্ত লাশ দেখতে পান তার মা। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পান্নার পরিবারের অভিযোগ, পান্নার লাশ উদ্ধারের পর থেকেই ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল চেষ্টা চালাচ্ছে। তারা ধর্ষকদের বাঁচাতে চাইছে।

ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত শুক্রবার থেকে টানা বিক্ষোভ করছে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি