বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মা-বোনের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি : জেলার নড়িয়ায় থানা এলাকায় পূর্বশত্রুতার জের ধরে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে অস্ত্রের মুখে মা-বোনকে জিম্মি করে রিগান দেওয়ান নামে ও যুবককে খুন করে।

রিগান দেওয়ান শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতষার শিমুলতলা গ্রামের বাবুল দেওয়ানের ছেলে।

রিগান দেওয়ানের খালু ঈসমাইল ছৈয়াল বলেন, রিগান দোকান বন্ধ করে রবিবার রাত অনুমান ১০টায় বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে তার মা আনোয়ারা বেগম ও বোন নিপা অক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুর্বৃত্তরা মা-বোনের সামনেই রিগান দেওয়ানকে (২৮) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রিগানের মা ও বোন সাহায্যের জন্য চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে রিগানকে আহত অবস্থায় উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা আনোয়রা বেগম বলেন, আমার সামনে সন্ত্রাসীরা আমার ছেলেকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি এই সন্ত্রাসীদের ফাঁসি চাই।

স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে রিগানকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ইমরান হাওলাদার নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, স্থানীয় বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে রিগান দেওয়ানকে খুন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি আমরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত