সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিথ্যা পরিসংখ্যান দিয়ে বিভ্রান্ত করছে সরকার: ফখরুল

জিডিপির মিথ্যা পরিসংখ্যান দিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনারা পরিসংখ্যানের চমকে বিভ্রান্ত হবেন না। আপনাদের জীবন-মানের পরিপ্রেক্ষিতে আপনারাই জানেন আপনারা কেমন আছেন।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু, বিশ্ব ব্যাংক বলছে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ হবে। এখানে বিষয়টি পরিষ্কার যে সরকারের দাবি মিথ্যা।

তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে জিডিপির মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। সরকারের এ মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

গত ৫ এপ্রিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় আয় ও প্রবৃদ্ধির উপর ২০১৫-১৬ অর্থবছরের জন্য সাময়িক হিসাব প্রকাশ করেছে। বিবিএস এর হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ।

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাকক্কলন ৬.৭ শতাংশ। সরকারের প্রাক্কলন এ সংস্থা দুটির তুলনায় অনেক বেশি। সুতরাং বর্তমান অর্থনৈতিক কার্মকাণ্ডের বাস্তবতার আলোকে সঙ্গত কারণেই প্রবৃদ্ধির হার নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী