শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুন্সীগঞ্জে যুবলীগের হামলায় দুই সাংবাদিক আহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউপি নির্বাচনের যাচাই বাছাই এর দিনে যুবলীগের সন্ত্রাসীদের হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এ সময় তাদের মোটরসাইকেল ও ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। মারাত্মক আহত ওই দুই সাংবাদিকের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে সন্ত্রাসী হামলা চলে এক সতন্ত্র ইউপি প্রার্থীর বাড়ির উপর। ওই হামলার সময় ছবি তুলতে গিয়ে স্থানীয় দুই সাংবাদিক তাদের আক্রমনের শিকার হন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ছিল শ্রীনগর উপজেলা ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। বিকেল ৪ টার দিকে শ্রীনগর সদর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. মোখলেছুর রহমান ও সতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়। এসময় আওয়ামী লীগ প্রার্থী মোখলেছুর রহমানের লোকজন দাবি করে নির্বাচন অফিসের খুব কাছে তাদের আক্রমনের জন্য তাজুল ইসলামের বাড়িতে লাঠি সোটা ও হকিস্টিকসহ নানা ধরণের দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাজুলের বাড়ি তল্লাশি চালায়। এ সময় ওই রকম কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই ফাঁকে উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল লস্কর ও দেউলভোগ এলাকার পারভেজের ছেলে ছাত্রলীগ নেতা প্রিন্সের নের্তৃত্বে এক দল সন্ত্রাসী তাজুলের বাড়িতে আক্রমন চালায় ও বাড়ি ঘর ভাঙচুর করে।

এসময় এই হামলার ছবি তুলছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অধির রাজবংশী ও দৈনিক রূপবানী পত্রিকার শ্রীনগর প্রতিনিধি মীর রাতুল। তাদেরকে ছবি তুলতে দেখে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় ও ব্যাপক মারধর করে ও তাদের মোটরসাইকেল এবং ক্যামেরা ভাঙচুর করে। মারাত্মক আহত দুই সাংবাদিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কিন্তু রাতুলের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি শ্রীনগর সার্কেল) মো. সামসুজ্জামান বাবু জানিয়েছেন, বিষয়টি আমি আবগত হয়েছি। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে শ্রীনগর ওসিকে। তারা যে দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত