মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালি এলাকার ঢাকা মাওয়া মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ একই পরিবারের ৩ জন ও ২ জন আহত হয়েছে। নিহত ৩ জন মাইক্রোবাসের যাত্রী ছিলেন। রবিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ঘটনা এলাকার দু’পাশে দীর্ঘ এলাকা জুড়ে যানযটের সৃষ্টি হয়।
হাসাড়া হাইওয়ে পুলিশ সার্জেন্ট হাসান জানান, ঢাকা থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্বমী-স্ত্রী নিহত হন। নিহতরা হলেন লৌহজং এর আজহার (৫৫) তার স্ত্রী সুফিয়া বেগম ও আহত ৩ জনের মধ্যে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর আজহার এর বোন রহিমা বেগম (৩৫) মারা যান। বাকী আহত ২ জনকে স্থানীয় হাসপাতালে চিকিতসার পর উন্নত চিকিতসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ঘটনার পর দেড় ঘন্টা পরযান চলাচল স্বাভাবিক হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













