সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মূর্তি সরিয়ে ভাবমূর্তি নষ্ট হয়নি : আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্য সরানোয় বহির্বেশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে বরং ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান দেখানো হয়েছে বলে মনে করেন তিনি।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমরা এটাকে থেমিসের মূর্তি বললেও এটা থেমিসের আসল মূর্তির রূপ না। আমার কাছে মনে হয়, সেটা কোনো মূর্তিই ছিল না। এই মূর্তিটা সরিয়ে বরং ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সন্মান করা হয়েছে।’

‘কারণ, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মূর্তিটা উপস্থাপন করলে আসল মূর্তির ইতিহাস বিকৃত হতো। আমরা কিন্তু বিকৃতি থেকে বের হয়ে আসতে চাই। অতীতে যেসব বিকৃতি হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসেছি।’

আইনমন্ত্রী বলেন, ‘আমি বলব, এর কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়নি।’

অনেক আলোচনা-সমালোচনার পর গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। তামাকবিরোধী সংগঠন ‘প্রজ্ঞা’ ও ‘আত্মা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমে ভূমিকা রাখায় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী।

এ সময় আইনমন্ত্রী আরো বলেন, ‘এটা সরানোর ব্যাপারে আমরা আগেই বলেছি, এটার এখতিয়ার প্রধান বিচারপতির। আজকে আমরা দেখেছি, ওনার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ