মেঘনায় ট্রলারডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৯


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজদের মধ্যে পাঁচ নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুর ১টার দিকে চর কিশোরগঞ্জ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর রামপুরা থেকে প্রায় ৯০ জন যাত্রী নিয়ে চাঁদপুরের বেলতলী এলাকায় যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর নারীসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরমধ্যে আজ পাঁচ নারীর মরদেহ উদ্ধার করা হলো।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম জানান, তাদের কাছে ১৩ জনের নিঁখোজের তালিকা আছে। এরমধ্যে পাঁচজন নারীর মরদেহ আজ উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, আজ সকাল থেকে নিখোঁজদের সন্ধানে নৌবাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং বিআইডব্লিউটিএ মেঘনায় তল্লাশি শুরু করেছে। ডুবে যাওয়া ট্রলারটিও শনাক্ত করা হয়েছে। ভেতরে আরও লাশ থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













