রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়রের গুলিতে আহত সমকাল সাংবাদিকের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে আহত দৈনিক সমকালের প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা গেছেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে আজ শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে শিমুলের মৃত্যু হয়।

শিমুলের সঙ্গে থাকা সহোদর আজাদ হোসেন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, তাঁরা শাহজাদপুরে গ্রামের বাড়িতে ফিরছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শটগানের গুলিতে সমকালের শাহজাদপুর প্রতিনিধিসহ তিনজন আহত হয়েছেন। এ সময় দৌড়াদৌড়ি করতে গিয়ে ইটের আঘাতে আরো কয়েকজন সামান্য আহত হন।

আবদুল হাকিম শিমুলকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুপুর দেড়টার দিকে শাহজাদপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় শেখকে মেয়রের ভাই হাসিবুল হক পিন্টু মারধর করেন। পরে বিজয় পক্ষের লোকজন মহাসড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে বিজয়ের সমর্থকরা একটি মিছিল নিয়ে মেয়রের বাড়ির দিকে যায়। বাড়ির কাছে পৌঁছালে কেউ বাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়ে। এ সময় মেয়র হালিমুল হক মীরু তাঁর শটগান থেকে গুলি ছোড়েন। সেই গুলি সাংবাদিক শিমুলসহ তিনজনের গায়ে বিদ্ধ হয়।

গুলি করার ঘটনায় মেয়র হালিমুল হক মীরুর বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি ব্যক্তিগত মুঠোফোন বন্ধ করে রেখেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত