বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়ের প্রেমিক দশম শ্রেণির ছাত্রকে বাড়িতে ডেকে কুপিয়ে খুন করলেন বাবা..!

মেয়ের ভালোবাসার সম্পর্ক মেনে নিতে পারেননি। তাই মেয়ের প্রেমিক দশম শ্রেণির এক ছাত্রকে বাড়িতে ডেকে কুপিয়ে খুন করলেন বাবা। এমন অভিযোগই উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া এলাকার এক বাবার বিরুদ্ধে!

হলদিয়া পুলিশের বরাত দিয়ে জিনিউজ জানায়, গত বুধবার রাতে হলদিয়ার চকদ্বীপা এলাকার দশম শ্রেণির ছাত্রকে মেয়েকে দিয়ে ফোন করিয়ে বাড়িতে ডেকে পাঠান অভিযুক্ত বাবা। আর ছাত্রটি মেয়ের বাড়িতে পৌঁছাতেই শুরু হয় বেধড়ক মার। বেঁহুশ হয়ে পড়লে ছাত্রের গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ।

পুলিশ আরো জানায়, খুনের পর মৃতদেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেন অভিযুক্ত। পরে রাতেই সেখান থেকে দেহ তুলে নিয়ে ৫০০ মিটার দূরের একটি ঝোপে লুকিয়ে ফেলেন তিনি। এরপর সেদিন ভোররাতেই মেয়েকে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্ত।

বুধবার থেকে ছেলে ঘরে না ফেরায় হলদিয়ার ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার। কিন্তু দুদিন ধরে ওই ছাত্রের হদিস পায়নি পুলিশ।

মৃতের পরিবারের দাবি, গতকাল শনিবার দুপুরে এক আত্মীয়ের মোবাইল থেকে মৃত প্রেমিকের বোনের স্বামীকে ফোন করে পুরো ঘটনা জানায় ছাত্রী।

আর এই খবর পাওয়ার পরই পুলিশ গিয়ে ঝোপ থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে। এরপরই মেয়ের বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এই বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত