বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়ের বিয়েতে অনুদান পাবেন অক্ষম চা শ্রমিক

অক্ষম বা দুর্দশাগ্রস্ত শ্রমিকের মেয়ের বিয়ের জন্য অনুদান দেওয়ার বিধানসহ ‘বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৬’ পাস হয়েছে।

মঙ্গলবার বিলটি জাতীয় সংসদে পাসের প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

গত ১৮ নভেম্বর বিলটি সংসদে তোলেন বাণিজ্যমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দিতে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

দুটি সামরিক শাসনামলে জারিকৃত প্রয়োজনীয় অধ্যাদেশ আইনে পরিণত করার ধারাবাহিকতায় ১৯৮৬ সালের ‘চা শ্রমিক কল্যাণ ফান্ড অধ্যাদেশ’ বাতিল করে বাংলায় আইন করতে বিলটি পাস করা হয়েছে।

এখন থেকে দায়িত্ব পালনকালে কোনো শ্রমিক শারীরিক বা মানসিকভাবে অক্ষম হওয়ার ফলে চাকরি থেকে অবসর, অপসারণ বা অব্যাহতি পেলে তহবিল থেকে এককালীন অনুদান পাবে।

কোনো চা শ্রমিক চাকরিরত অবস্থায় বা অবসর নেওয়ার পাঁচ বছরের মধ্যে মারা গেলে প্রাপ্য অনুদান তার স্ত্রী বা স্বামী পাবেন। অক্ষম বা দুর্দশাগ্রস্ত শ্রমিকরা মেয়ের বিয়ের জন্য পাবেন অনুদান।

শ্রমিকের যে কোনো ধরনের চিকিৎসা এবং চশমাসহ শরীরের জন্য সহায়ক অন্যান্য সরঞ্জাম, শেষকৃত্য, দুর্ঘটনার ক্ষতি এবং পাঠ্যপুস্তক কেনার জন্য অনুদান দেওয়ার বিধানও রাখা হয়েছে।

এতে শ্রমিকদের কল্যাণের জন্য একটি বোর্ড রাখার বিধান রাখা হয়েছে। তহবিলে বোর্ডের দেওয়া এক কোটি টাকার সঙ্গে সরকারের দেওয়া অনুদান, অন্যান্য অনুদান বা বিনিয়োগ থেকে পাওয়া অর্থ থাকবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, “প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারে টিকে থাকা ও অভ্যন্তরীণ চাহিদা পূরণের লক্ষ্যে শ্রমিকদের কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে চায়ের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। এছাড়া শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধিতে চা শ্রমিক কল্যাণ তহবিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিধায় এই তহবিলের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বিলটি উত্থাপন করা হয়েছে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত