মেয়ের সামনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
পাবনার ফরিদপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম লিটন (৪২) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম লিটন উপজেলার সাভার গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে গ্রামের সড়কের উপর সাইফুল ইসলাম তুহিনকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। তার চিৎকারে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় সাইফুল ওরফে লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল কবির তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কি কারণে, তাকে হত্যা করেছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে। হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
এদিকে স্থানীয় একাধিক সুত্র জানায়, এলাকার কয়েকজনের সাথে পূর্ববিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
ফরিদপুর উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বকুল জানান, নিহত সাইফুল ইসলাম লিটন আমার আপন খালাতো ভাই। সে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছিল। তার হত্যার কারণ জানার চেষ্টা করছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













