বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোবাইল ফোনে কথোপকথন, রেললাইনে প্রাণ গেল প্রকৌশলীর

মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন প্রকৌশলী আলমগীর হোসেন (২৪)। কথোপকথনে মনোযোগী থাকায় সম্ভবত ট্রেনের আওয়াজ শুনতে পাননি। শেষ মুহুর্তে তিনি ট্রেন দেখে সরে যাওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। মুহুর্তে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালী এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আলমগীর হোসেনের গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা এলাকায়। বাবার নাম আশরাফ হোসেন। ঢাকার কারওয়ান বাজার এলাকায় তিনি সহকর্মীদের সঙ্গে মেসে থাকতেন।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা রেলপথ থানা পুলিশ (জিআরপি) ওসি আব্দুল মজিদ বলেন, ইস্কাটন এলাকার গ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম নামে একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন ওই ব্যক্তি। তিন-চার মাস আগে তিনি সেখানে যোগ দেন। প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে তার লাশ উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে তার লাশ শনাক্ত করেন।

জিআরপির এএসআই জাহিদ ও রাশেদ বলেন, দুপুর ১টার দিকে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি কমলাপুরের দিকে আসছিল। একই সময়ে মহাখালী লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইন ধরে হাঁটছিলেন ওই ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তখন তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। তার সঙ্গে একটি ল্যাপটপও ছিল। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত