ময়মনসিংহে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১, আহত ১২
ময়মনসিংহের ত্রিশালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার দুপুরে উপজেলার রায়মনি নামকস্থানে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী ও স্থানীয় থানা পুলিশ সুত্রে জানা যায়, রবিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামকস্থানে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়। এ সময় কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহত চারজনকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













