বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যমুনা চরে বিমান দূর্ঘটনা, ভুয়া খবরে গণমাধ্যমে তোলপাড়.!

মো. ফরমান শেখ

যমুনার চরে বিমান দুর্ঘটনা ও গোবিন্দাসীসহ ভূঞাপুর উপজেলার কোনো এক স্থানে মর্মান্তিকভাবে বিমান দুর্ঘটনা ঘটেছে বলে মানুষের কাছে এমন খবরের গুণগুণ আওয়াজ পাওয়া যায়। কিন্তু মানুষের এ গুজব ও ভুয়া খবরে পুরো টাঙ্গাইল জেলায় বিভিন্ন সংবাদ গণমাধ্যম ও নানা শ্রেণী পেশার মানুষের কাছে বিমান দুর্ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এ বিমান দুর্ঘটনার সংবাদ জানার পর ভূঞাপুর উপজেলা ও টাঙ্গাইলের বেশ কয়েকটি নির্ভরশীল জায়গায় যোগাযোগ করলে তারা জানান, এটি একটি গুজব খবর, বিমান দুর্ঘটনার কোথায় ঘটেনি বলে তারা নিশ্চিত হয়েছে জানিয়েছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ইনচার্জ অফিসার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কাউছার চৌধুরী জানান, যমুনার চরে তথা উপজেলার কোথায় কোনো বিমান দূর্ঘটনার খবর পাওয়া যায়নি। সবই ভুয়া ও গুজব খবর ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। তিনি জানান, যমুনার গোবিন্দাসী এলাকায় নদীর শাসনের কাজের কিছু লোক একটি সি-প্লেন নিয়ে আসে এবং তারা তাদের কাজ শেষে চলে যায়। এ ভুয়া খবরে আতংকিত হওয়ার কিছু নেই।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল জানান, উপজেলার গাবাসারা ও গোবিন্দাসী ইউনিয়ন চর এলাকায় একটি বিমান নদী শাসনের জন্য মাটিতে ধাড় করিয়ে মাটি পরীক্ষা করে। এ বিমান দুর্ঘটনার খবর ভুয়া ও গুজব বলে নিশ্চিত তারা জানিয়েন।

উপজেলার গাবসারা ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনিও এ বিষয়টি নিশ্চিত করে জানান, বিমান দুর্ঘটনার খবর চরঅঞ্চলে কোথায় ঘটেনি।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ও গাবসারা এলাকায় যমুনা নদী শাসনের জন্য একটি সি-প্লেন নামের বিমানে থাকা কিছু লোক গাবসারা চরে নামিয়ে মাটি পরীক্ষা করে পুণরায় বিমানে চড়ে তারা চলে যায়।

ঐ এলাকার আব্দুল আলীম নামের এক ব্যক্তির সাথে কথা বললে জানান, আমি রাজাপুর চর এলাকায় নিজের জমিতে বাদাম উঠানোর জন্য ক্ষেতে কাজ করছিলাম।
এমন সময় একটি বিমান আসে এবং ভিতর থেকে কয়েকজন লোক জমিতে নেমে বেশ কিছুক্ষন মাটিতে কি যেন করে এবং পরে তারা আবার চলে যায়। এ বিষয়টি চেয়ারম্যানকে জানালে তিনি জানান, তারা নাকি নদী শ্বাসন কাজের লোক ছিল এবং মাটি পরীক্ষা করছিল। আতংকিত হওয়ার কিছু নেই। নিশ্চিন্তে কাজ করেন পারেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত