বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে মানুষ হত্যাকারীদেরও বিচার হবেঃ প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে যারা মানুষ হত্যা করেছে তাদের কেউ রেহাই পাবেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সরকাররা সাধারণ মানুষের ওপর বিভিন্ন সময়ে অত্যাচার-নির্যাতন করেছে। মানুষ খুন করা বিএনপি-জামায়াতের ধর্ম। এসময় প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রমিক লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘আমি দেখি যে, তারা বক্তৃতায় বলে আমাদের বিরুদ্ধ মিথ্যা মামলা দিয়েছে। কোনটা মিথ্যা মামলা? প্রমাণ করেন। মামলা মিথ্যা না সত্য সেটা কোর্টে গেলেই বোঝা যাবে। মামলা কনটেস্ট করতে চান না, কোর্টেই যেতে চান না। কোর্ট থেকে পালান। চোরের মন পুলিশ পুলিশ, যেটা বলে সেটাই। আর যদি সাহস থাকতো, বুকে বল থাকতো যে ‘না’ আমি এ অন্যায় করি নাই তাহলে নিশ্চয় যেতো। আমার বিরুদ্ধ যখন মামলা দিলো ২০০৭ সালের তত্বাবধায়ক সরকার তখন আমি বললাম যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমি আসবো, যাবো, কোর্টে যাবো। তখন ওরাই ঘাবড়ে গেলো, কারণ মিথ্যে মামলা দিয়েছে যখন ঘাবড়ে তো যাবেই। তারা আমাকে বললো যে, ‘না’ আপনি আসবেন না।’

‘কোর্টে যে মামলা মোকাবেলাই করতে সাহস পায়না তার একটাই কারণ যে, এতিমের টাকা তো চুরি করেছে। আর এই যে এতগুলি মানুষ পুড়িয়ে মেরেছে তাদের লোকরা বলে মিথ্যে মামলা। কোনটা মিথ্যে মামলা?’

প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই তো এতো মানুষ খুন। অপরাধী হিসেবে যারা সাজা পেয়েছে এবং সেই সাজা কার্যকর হয়েছে। সেই অপরাধীদের যারা এই বাংলাদেশে ভোট চুরি করে সংসদ সদস্য করেছে অথবা নির্বাচন করে নাই তারপরেও তাদেরকে মন্ত্রী বানিয়েছে। তাদের হাতে তুলে দিয়েছে ৩০ লক্ষ শহিদের রক্তযুক্ত পতাকা। তো তাদের বিচার কেন হবে না। তাদের বিচারও হতে হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ