বুধবার, জুলাই ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে প্রেম মেয়েটিকে ঠেলে দিল গণধর্ষণের দিকে!

সিলেটের বিশ্বনাথে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া এক কিশোরীকে (১৭) ইনজেকশনের মাধ্যমে সংজ্ঞাহীন করে আট দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৯ জানুয়ারি উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাতক-বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে একটি প্রভাবশালী মহল এ ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই ঘটনার প্রায় ১২দিন অতিবাহিত হলেও মামলা করতে পারেনি ধর্ষিতার পরিবার। ধর্ষিতা কিশোরীর বাড়ি ছাতক উপজেলার আফজালাবাদ ইউনিয়নের দশঘর গ্রামে।

কিশোরীর ভাই জানান, ২৯ জানুয়ারি দুপুরে ওই কিশোরী বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৮) তার বোনকে নিয়ে পালিয়ে যায়। রুবেল তার বাড়ির পাশের দোকানে ওই কিশোরীকে ইনজেকশনের মাধ্যমে সংজ্ঞাহীন করে আটকে রাখে। সেখানে রুবেল ও তার সহযোগী একই গ্রামের মৃত ওয়াব উল্লাহর ছেলে শফিক মিয়া, মৃত সাইদুর রহমানের ছেলে আফজল হোসেনসহ অজ্ঞাতনামা আরো দুইজন কিশোরীকে টানা আট দিন ধর্ষণ করে।

ধর্ষিতার ভাই আরো জানান, ৬ ফেব্রুয়ারি বিকালে তার বোনকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে সিলেট শহরে পাঠিয়ে দিয়ে আমাকে ফোন করে ধর্ষণকারীরা। পরে সিলেট নগরীর কাজিরবাজার সেতুর উপর থেকে বোনকে উদ্ধার করি।

এসময় অটোরিকশা চালক বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আবদুন নুরের ছেলে গফুর আলীকে আটক করে স্থানীয়রা। পরে মুল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখন মিয়ার কাছে নেয়া হলে অটোরিকশা চালক ও ধর্ষিতার কাছ থেকে ধর্ষণকারীদের নাম পাওয়া যায়। সেখান থেকে ওই কিশোরীকে সিলেটের একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার ভাই।

বিষয়টি সাড়ে তিন লাখ টাকায় নিস্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে কিশোরীর ভাই এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি। চেয়ারম্যান মখন মিয়া জানান, বিষয়টি নিস্পত্তির জন্য ধর্ষণকারীদের মুরুব্বির জিম্মায় দেয়া হয়েছে। এছাড়া চালক এবং অটোরিকশাটি কামালবাজার অটোরিকশা স্ট্যান্ডের সাধারণ সম্পাদকের জিম্মায় রাখা হয়েছে। সূত্র: যুগান্তর

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত